PriyoKhobor-PNG
সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নে জায়গা-জমি নিয়ে বিরোধে সালিশে সমাধান না হওয়ায় থানায় অভিযোগ

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৪, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
| 9
Link Copied!

মোঃ আব্দুল হামিদ, জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই সহোদর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলার অভিযোগ উঠেছে। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার সালিশ অনুষ্ঠিত হলেও সমাধান হয়নি বলে অভিযোগকারী পক্ষ দাবি করেছে।

সালিশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য তারেক এবং শ্রীমঙ্গল থানার এসআই হানিফ উপস্থিত ছিলেন। অভিযোগকারী পক্ষের দাবি, পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে অভিযুক্তরা আইন মেনে চলার আশ্বাস দিলেও তিনি চলে যাওয়ার পর সেই অবস্থান থেকে সরে যান।

অভিযোগ অনুযায়ী, ১ নম্বর অভিযুক্ত মশাইদ আলী ও ২ নম্বর অভিযুক্ত শওকত আকবর সালিশের সিদ্ধান্ত ও আইনগত প্রক্রিয়া মানতে অনীহা প্রকাশ করেন। পরে এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগকারী সোনাহর আলী বলেন, “আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমাদের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছি। আমার প্রায় ৯৫ বছর বয়সী চাচা সত্য কথা বলায় তাঁর বিরুদ্ধেও একটি মামলা করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন। অভিযুক্তরা আইন ও সালিশের সিদ্ধান্ত মানেন না। আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

অভিযোগকারী পক্ষ আরও দাবি করেন, অতীতে অভিযুক্তরা দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে বাস্তবায়ন পরিষদের মানববন্ধনে বক্তারা ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু  বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST