PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র

দৈনিক গণআওয়াজ
আগস্ট ৪, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
| 16
Link Copied!

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ৪ আগস্ট(মঙ্গলবার) নগরীর চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শনকালে তিনি চলমান খনন, পরিচ্ছন্নতা ও উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় খালের পানিপ্রবাহ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরীতে পরিণত করতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি। খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। তাই খালগুলোর প্রবাহ সচল রাখাই সিটি করপোরেশনের অঙ্গীকার।
তিনি বলেন, রসুলবাগ খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রশংসা করেন তিনি।
মেয়র শাহাদাত আরও বলেন, উন্নয়ন কাজের পাশাপাশি ভবিষ্যতে খালের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্টদের দায়িত্ব।
পরিদর্শন শেষে তিনি খালের পানিপ্রবাহ সচল রাখা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি আশা প্রকাশ করেন, খাল পুনরুদ্ধার ও সমন্বিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামকে ধাপে ধাপে একটি পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।
পরিদর্শনকালে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  হাইকোর্টের আদেশে টাঙ্গাইলে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST