PriyoKhobor-PNG
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চৌগাছায় ৮০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দৈনিক গণআওয়াজ
জুলাই ২৩, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ
| 33
Link Copied!

শাহীন সোহেল যশোর প্রতিনিধি//

যশোরের চৌগাছায় চলমান বিশেষ অভিযানে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চৌগাছা থানার এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভার মাঠপাড়া গ্রামের তবিবর রহমানের চায়ের দোকানের সামনে, চৌগাছা বিশ্বাসপাড়া-ইছাপুর সড়কের সলিং রাস্তা থেকে তাদের আটক করে। এ সময় আসামীদের দেহ তল্লাশি করে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হুদা চৌগাছা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. জসিম উদ্দিন (৩০) এবং দিঘলসিংহ গ্রামের নুর ইসলাম মৃধার ছেলে মো. সোহাগ হোসেন (৩৩)। উভয়ের বাড়ি চৌগাছা উপজেলায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চৌগাছা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরের বিরামপুরে অস্ত্রের মুখে ১৮ লাখ টাকার স্বর্ণ লুট: ডাকাতচক্রের ৪ সদস্য গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST