PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড      

দৈনিক গণআওয়াজ
জুলাই ২১, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
| 63
Link Copied!

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর মাধবদী পৌরসভার আজগর আলী হাসপাতাল ও দেওয়ান হাসপাতালে ২১ইং জুলাই আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী সদর, এর নেতৃত্বে,মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় হাসপাতাল দুটিতে লাইসেন্স নবায়ন না থাকা,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ অনেকগুলো অনিয়ম -অসংগতি পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫০-হাজার ও ৩০-হাজার মোট ৮০-হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

আগামী ২ মাসের মধ্যে হাসপাতালগুলোর লাইসেন্স নবায়নসহ অন্যান্য অসংগতিগুলো যথাযথভাবে ঠিক করার জন্য নির্দেশনা প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষের মুচলেকা নেওয়া হয়েছে।

মাধবদী থানা পুলিশের সহায়তায় উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন, নার্গিস সুলতানা, স্যানিটারি ইন্সপেক্টর, নরসিংদী সদর, নরসিংদী। উপস্থিত ছিলেন ডাক্তার জলিল কায়সার খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,নরসিংদী সদর।

প্রশাসন সূত্রে জানা যায়,জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST