PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারি গ্রেপ্তার।

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৮, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
| 30
Link Copied!

মস্ত মিয়া ,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর ডাকবাংলা এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে লাবিবা পরিবহন বাস কাউন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই (নিঃ) বাপন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে তল্লাশি করে ১০ কেজি করে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ (৪১), পিতা: মৃত সফিকুল ইসলাম, গ্রাম: গোয়াইলকান্দি (তিন কোণা পুকুরপাড় বাড়ি), কোতোয়ালি থানা, ময়মনসিংহ এবং মো. সুজন (২৯), পিতা: মৃত নুরু মিয়া, স্থায়ী ঠিকানা: আকুয়া গরুখড় মোড়, বর্তমানে গোয়াইলকান্দি (তিন কোণা পুকুরপাড় বাড়ি), কোতোয়ালি থানা, ময়মনসিংহ।

 

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজয়নগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩০ পিস ইয়াবা সহ ১জন মোটরসাইকেল আরহী আটক।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST