PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ফুটবলের চিরন্তন চক্র!সুদিন আমাদেরও আসবে!

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৭, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
| 23
Link Copied!

আর্জেন্টাইন সমর্থকেরা সত্যিই এখন নিজেদের দারুণ ভাগ্যবান ভাবতে পারেন। তারা তাদের ইতিহাসের অন্যতম সেরা সোনালী সময় পার করছেন। তাদের দলে আছেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি, আর তার জন্যই যেন মাঠের প্রতিটি খেলোয়াড় নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেন। মাঠের লড়াইয়ে তাদের এই আত্মবিশ্বাস, ট্রফি জেতার অনমনীয় ক্ষুধা আর চ্যাম্পিয়ন মাইন্ডসেট—একজন রাইভাল সমর্থক হয়েও আমাকে মুগ্ধ করতে বাধ্য করে।

কিন্তু মুদ্রার ওপিঠে আমরা, ব্রাজিল সমর্থকেরা, হয়তো এই মুহূর্তে কিছুটা দুর্ভাগাই। সম্ভবত ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে কঠিন ও দুঃসময়ের সাক্ষী হয়ে আছি আমরা।

 

আমার ফুটবল দেখার শুরুটাই হয়েছিল ২০১৪ বিশ্বকাপের সেই অবিশ্বাস্য আর লজ্জাজনক ট্র্যাজেডি দিয়ে।

 

২০১৮-তে বেলজিয়ামের কাছে স্বপ্নভঙ্গ।

 

২০২২-এ হট ফেবারিট হয়েও কোয়ার্টার ফাইনাল টপকাতে না পারার ক্ষত।

আর সবশেষে, ১৯৩৪ সালের পর দলগতভাবে সবচেয়ে বাজে অবস্থানে থেকে এইবারের আসর শেষ করা।

ঠিক একই সময়ে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরে একের পর এক ট্রফি উঠছে। গত চারবারের মধ্যে তিনবারই তারা ফাইনাল খেলেছে। অথচ, একটা সময় আর্জেন্টাইন সমর্থকদেরও এমন দীর্ঘ ও বুকভাঙা দুঃসময় পার করতে হয়েছে। আজ তারা পৃথিবীর অন্যতম সুখী ফ্যানবেজ।

ফুটবলের এই জোয়ার-ভাটা খুব চিরন্তন। আজ তাদের দিন, কাল আমাদের হবে। আমার দৃঢ় বিশ্বাস—আজ হোক বা কাল, সেলেসাওদের সুদিন ফিরবেই। মরার আগেও যদি নিজের প্রিয় দলটাকে সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরতে দেখি, সেদিন বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারব—”আমরা ব্রাজিলের সবচেয়ে অন্ধকার আর কঠিন সময়েরও সাথী ছিলাম।”

আরও পড়ুনঃ  হ্যাটট্রিক করে নতুন মাইলফলকে মেসি!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST