PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৭, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
| 11
Link Copied!

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪৫০ কেজি কাঁকড়া, ১৫০ কেজি সাদা মাছ, ৩ টি নৌকা সহ মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম

জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে বাটলু নদীর মুখ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের মোজাম ও মাসুম বিল্লাহ। জানা গেছে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিকনির্দেশনায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত অন্য ব্যাক্তিরা নদীতে লাফ দিয়ে গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

 

আরও পড়ুনঃ  চৌগাছায় ৪১ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ শাহিন আলম গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST