PriyoKhobor-PNG
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

এস আর নিরব
জুলাই ১৬, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ
| 67
Link Copied!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীরের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এসময় তাঁর সাথে থাকা হাদিস মিয়া নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনজন অজ্ঞাত দুর্বৃত্ত জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা জাহাঙ্গীর ও হাদিসকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। রাতেই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলমান আছে। পাশাপাশি কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, এই সন্ত্রাসীরা কেউ স্থানীয় নয়, ঢাকা থেকে এসেছে। তাদেরকে হায়ার করে আনা হয়েছে। তাদের হাতে চাপাতি ছিল। ঘটনাটি পুর্বপরিকল্পিত এটা নিশ্চিত। যে তিনজন ঘটনা ঘটিয়েছে তাদের ট্রেস করা হয়েছে। ওই তিনজনের মধ্যে এক জনকে অ্যারেস্ট করা হয়েছে। সে থানা হাজতে আছে। বাকি দুইজনও আমাদের আওতায় আছে। তাদেরকেও অ্যারেস্ট করে থানায় আনা হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিময়ূরী বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST