PriyoKhobor-PNG
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৩, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
| 22
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩’শ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন এ্যাম্পুলসহ আবুজার রহমান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল রোববার বিকেলে উপজেলার ধরঞ্জী ইউনিয়নে উচনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওই গ্রামের মোঃ শাহার উদ্দিনের ছেলে।
জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। ডিবি পুলিশের সিনিয়র এসআই মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল ভারত থেকে চোরাইপথে আসা এ্যাম্পুলসহ আবুজারকে হাতেনাতে গ্রেফতার করে।
জয়পুরহাট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিবি পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।
আটক আবুজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম জানায়, সমগ্র জেলাসহ বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কেনাবেচা রোধে ডিবিসহ অন্যান্য ইউনিটের অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  খোকসা সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST