PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার

দৈনিক গণআওয়াজ
জুলাই ১০, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
| 44
Link Copied!

 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি দীর্ঘ সময় অতিবাহিত হলেও গ্রেপ্তার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। মামলার বাদী ও স্থানীয়দের দাবি, মামলা দায়েরের পর কয়েক মাস পেরিয়ে গেলেও প্রধান আসামিকে আইনের আওতায় আনতে না পারায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল ২০২৬ উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের গাবুরজান গ্রামে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে ১৯ এপ্রিল উলিপুর থানায় হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় মোখলেছুর রহমানকে ১ নম্বর এবং মোন্নাফ মিয়াকে ২ নম্বর আসামিসহ মোট চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার বাদী মো. রাজু মিয়ার অভিযোগ, হামলার পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তার দাবি, মামলার প্রধান আসামি প্রকাশ্যে চলাফেরা করলেও এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা সব সময় আতঙ্কে বসবাস করছেন। তিনি দ্রুত প্রধান আসামিসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয়দের ভাষ্য, একটি গুরুতর ফৌজদারি মামলার প্রধান আসামি দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকায় বিচারপ্রার্থী মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে। তাদের মতে, এ ধরনের পরিস্থিতি আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উলিপুর থানার এসআই রাজু আহমেদ বলেন, “মামলাটির তদন্ত চলমান রয়েছে। চারজন আসামির মধ্যে দুইজন আদালত থেকে জামিনে রয়েছেন। ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারা বর্তমানে পলাতক এবং তাদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”

এদিকে, ভুক্তভোগী পরিবার মামলার প্রধান আসামিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ৬ হাজার ইয়াবা, আটক ৩
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST