PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শার্শায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

দৈনিক গণআওয়াজ
জুলাই ১০, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
| 30
Link Copied!

মেহেদী হাসান, শার্শা প্রতিনিধিঃ

শার্শায় অভিযান চালিয়ে ৬০ গ্ৰাম গাঁজাসহ মজিদ মোল্লা (৪৪) ও মোমিনুর রহমান চঞ্চল(৩৮) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে :০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া বাজারে রেশাদ সুপার মার্কেটের মা মনি ডেন্টাল কেয়ারের সামনে হতে মজিদ মোল্লা (৪৪) ও মোমিনুর রহমান চঞ্চল (৩৮) কে আটক করে। তাদের নিকট হতে ৬০গ্রাম গাঁজা উদ্ধার করে। আটক মজিদ মোল্লা দেবহাটা পাথঘাটার মোহাম্মদ আলীর ছেলে ও মোমিনুর রহমান চঞ্চল শার্শা থানার ছোট নিজামপুর গ্রামের তফিল উদ্দীনের ছেলে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার গোড়পাড়া বাজার এলাকা হতে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের  হেফাজতে থাকা ৬০ গ্ৰাম গাঁজা জব্দ করা হয়েছে।আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  যশোরে ডিবির অভিযানে দুইজন আটক, উদ্ধার দুই বিদেশি পিস্তল ও চার ম্যাগাজিন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST