PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড় বাজারের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দৈনিক গণআওয়াজ
জুলাই ৬, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
| 62
Link Copied!

 

এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা):
খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী চৌরাস্তা মোড় বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ বাজার কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি বাজারের ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মোল্লা সামছুর রহমান সভাপতি, খান জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক এবং আব্দুল মজিদ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বাজারের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা রক্ষা, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, ক্রেতাদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে তারা একযোগে কাজ করবেন। পাশাপাশি বাজারের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় বাজারের ব্যবসায়ীরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চৌরাস্তা মোড় বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।
উল্লেখ্য, নবগঠিত এই ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী নির্ধারিত মেয়াদে বাজারের প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ার চুকনগর হাটে ঝাঁকি জালের ধুম, মৎস্য ঘের ও বর্ষার আমেজে জমজমাট বেচাকেনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST