PriyoKhobor-PNG
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময়

দৈনিক গণআওয়াজ
জুলাই ৬, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
| 41
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি: ফিরোজ সরকার

দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের সঙ্গে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান, সহকারী পরিচালক ডা. আব্দুস সামাদ, ডা. শ্যামলী সাহা, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাদেক আলী এবং হাসপাতালের পুরুষ অর্থোপেডিক বিভাগের নার্সিং ইনচার্জ প্রিতম কুমার রায়সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মতবিনিময় সভায় উপস্থিত সবাই হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST