PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি বাবলা ফকির গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুলাই ২, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
| 79
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. বাবলা ফকির (৩৭)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প।
‎র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ জানতে পারে যে, নন্দীগ্রাম থানার এফআইআর নং-১৭, তারিখ ১৮ মে ২০২৬, জিআর নং-৬৭, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০-এর ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. বাবলা ফকির দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে চলছিলেন এবং বৃহস্পতিবার (২ জুলাই) বগুড়া শহরের চক সূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন।
‎এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পলাতক আসামি মো. বাবলা ফকির (৩৭), পিতা- মৃত রহিম উদ্দিন, সাং- চক সূত্রাপুর, বাদুরতলা (কুলিপট্টি), থানা- বগুড়া সদর, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়।
‎র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি নন্দীগ্রাম থানার আলোচিত ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেওয়াল টপকে পালাল আসামি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST