PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

হাইকোর্টে রেকর্ড সাফল্য: একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
| 37
Link Copied!

 

মোঃ রাসেদুজ্জামান শুভ || স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

হাইকোর্ট বিভাগে মামলাজট কমানোর লক্ষ্যে চলমান বিশেষ উদ্যোগে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। গত বৃহস্পতিবার একদিনেই মোট ৩ হাজার ৪০৯টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৩,০০৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৪০০টি পুরোনো রিট মামলা রয়েছে।

প্রধান বিচারপতির সরাসরি নির্দেশনায় চলমান এই বিশেষ কার্যক্রমের আওতায় প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনকে শুধুমাত্র পুরোনো মামলা নিষ্পত্তির জন্য বরাদ্দ রাখা হয়েছে। ওইদিন ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ৩,০০৯টি এবং রিট মোশন বেঞ্চগুলোতে ৪০০টি মামলা দ্রুত নিষ্পত্তি হয়।

গত ৭ মে ২০২৬ থেকে এই বিশেষ অভিযান শুরু হওয়ার পর মাত্র পাঁচ কার্যদিবসে মোট ২৪ হাজার ১৪৯টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১৮ হাজার ১৮১টি ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৯৬৮টি রিট মামলা রয়েছে।

হাইকোর্ট সূত্র জানিয়েছে, এই উদ্যোগের ফলে বিচারপ্রার্থীদের দীর্ঘদিন ধরে আটকে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পথে এগোচ্ছে। ফলে আদালতের মামলাজট কমছে এবং বিচার ব্যবস্থা আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠছে। আইনজীবী সমাজ ও বিচারপ্রার্থীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অনেকে মনে করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে হাইকোর্টের বিচারিক কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসবে।

বিচারকদের অতিরিক্ত সময় দিয়ে এবং বিশেষ বেঞ্চ গঠন করে এ কার্যক্রম চালানো হচ্ছে। ফলে আদালতের সাধারণ দৈনন্দিন কার্যক্রমেও কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না। হাইকোর্ট কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগ অব্যাহত রাখলে আগামীতে আরও বেশি সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি সম্ভব হবে।

আরও পড়ুনঃ  মির্জা আব্বাসের মামলায় রায় ৩০ নভেম্বর
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST