PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দৈনিক গণআওয়াজ
জুন ২৫, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
| 84
Link Copied!

মোঃ শহীদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:

সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর নেতৃবৃন্দ। তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ বজায় রাখতে হলে সাংবাদিকদের আইনি সুরক্ষা, পেশাগত নিরাপত্তা এবং সাংগঠনিক ঐক্য নিশ্চিত করা সময়ের দাবি।

বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রামের ইপিজেড এলাকার ফ্রি-পোর্টে অবস্থিত দৈনিক আজকের মানব সময় কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর উদ্যোগে সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিজেসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব এম. নজরুল ইসলাম খান।

সভায় উপস্থিত ছিলেন বিজেসির ভাইস-চেয়ারম্যান ও দৈনিক আজকের মানব সময়-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার, দৈনিক ঘোষণা পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ নুর উদ্দিন, মো. রুবেল হোসেন, নুরুন্নবী, মো. আসাদুল ইসলাম, মো. জসিম উদ্দিন, খাদিজা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ খলিলুর রহমান বলেন, “সাংবাদিকতা আজ বহুমুখী চ্যালেঞ্জের মুখে। সত্য প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিক হামলা, মামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় শক্তিশালী সংগঠন গড়ে তোলা অপরিহার্য। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে শিগগিরই নতুন চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হবে।”

মহাসচিব এম. নজরুল ইসলাম খান বলেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক ক্লাব কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংবাদিকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

ভাইস-চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বাহার বলেন, “সাংবাদিক সমাজে বিভক্তি থাকলে পেশাগত স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তাই সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে।”

দৈনিক ঘোষণা পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. শহিদুল ইসলাম বলেন, “মাঠপর্যায়ের সাংবাদিকরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। সংবাদ সংগ্রহের সময় হামলা, হুমকি ও প্রতিবন্ধকতার ঘটনা বাড়ছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যম মালিকপক্ষ ও সাংবাদিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

পরে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা সাংবাদিক কল্যাণ, প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তারা বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ  লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST