PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

“নরসিংদীতে বিশেষ অভিযানে মাদকসহ ৬ জন আটক, অস্ত্রধারী ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীসহ গ্রেফতার ১৫”

দৈনিক গণআওয়াজ
জুন ২৪, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
| 39
Link Copied!

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী জেলায় ২৪ইং জুন বুধবার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও কৌশলগত স্থানে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি টহল ও চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৬ জনকে আটক করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে অবৈধ অস্ত্রধারী ৩ জন এবং বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদী জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান
অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  ‎যৌতুকের জন্য হত্যা মামলার পলাতক প্রধান আসামি র‌্যাব-১২-এর অভিযানে গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST