
শাহীন সোহেল যশোর প্রতিনিধি//
যশোরের চৌগাছায় সিএনজি ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) বিকেল ৫টা ১০ মিনিটে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইছাপুর গ্রামে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের শিশিরের সমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন পেটভরা গ্রামের বাবলুর রহমানের ছেলে আবির হোসেন (১৮) এবং পাতিবিলা গ্রামের মাহবুবুর রহমানের ছেলে আরাফাত (১৭)।
জানা গেছে, আবির ও আরাফাত বাইসাইকেলে করে চৌগাছা থেকে পাতিবিলা যাচ্ছিলেন। পথে ইছাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হন।
খবর পেয়ে চৌগাছা থানার কিলোপাটি ইনচার্জ এসআই (নিঃ) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সিএনজি চালক আরিফ হোসেনকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানান, আহত আবির হোসেনের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহতরা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন


