PriyoKhobor-PNG
সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার সন্তানের গলায় অস্ত্র ধরে মায়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাই

সুজন মিয়া, হবিগঞ্জ
জুন ৮, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
| 49
Link Copied!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দিন দুপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও সন্তানের কাছ থেকে দেশীয় অস্ত্রের মুখে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ জুন) দুপুরে উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের সৌদি প্রবাসী ফরিদ মিয়ার স্ত্রী রাহেলা জেসমিন এবং তার ছেলে ফেরদৌস পাহিম (১৬)। জানা যায়, সৌদি আরব থেকে পাঠানো সঞ্চিত অর্থ ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ি ফিরছিলেন রাহেলা জেসমিন ও তার ছেলে। পথে নতুন ব্রিজ এলাকার হুছাইনিয়া মাদ্রাসার পাশ্ববর্তী সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় দুইজন মোটরসাইকেল থেকে নেমে ফেরদৌস পাহিমের গলায় ধারালো দা ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী রাহেলা জেসমিন বলেন, ব্যাংক থেকে টাকা তোলার পর থেকেই হয়তো তারা আমাদের অনুসরণ করছিল। আমরা বিষয়টি বুঝতে পারিনি। বাসার কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেলে তিনজন এসে আমাদের গতিরোধ করে। তাদের মধ্যে দুইজন আমার ছেলের গলায় দা ধরে ব্যাগ দিতে বলে। ছেলেকে বাঁচানোর জন্য আমি ব্যাগটি দিয়ে দিই। এরপর তারা দ্রুত পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে বিকেলে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘুরে দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে।

চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন মীর জানান, ছিনতাইকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে

আরও পড়ুনঃ  শার্শায় এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতার অভিযোগে প্রধান শিক্ষিকাসহ আটক ২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST