PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আবাসিক হোটেলে শিশুসন্তানের সামনে মাকে ‘ধর্ষণ’

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
মে ৩০, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
| 122
Link Copied!

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি আবাসিক হোটেলে আট মাস বয়সি শিশুসন্তানের সামনে তার মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। থানায় ওই নারীর স্বামীর অভিযোগ পেয়ে হোটেল মালিক কবির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগের বরাতে পুলিশ জানায়, সন্তানসহ ওই দম্পতি খালার বাড়ি সৈয়দপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ঘুঘুমারীরচর এলাকার রমনা ফেরিঘাটে পৌঁছান। সেখানে নৌকা না পেয়ে তারা রাত্রিযাপনের জন্য রমনা ঘাট এলাকার ‘হোটেল কলি’ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন।

স্ত্রী ও সন্তানকে কক্ষে রেখে খাবার কেনার জন্য থানাহাট বাজারে যান ওই নারীর স্বামী। তিনি খাবার নিয়ে এসে দেখেন স্ত্রী কান্নাকাটি করছে। তখন স্ত্রী জানান হোটেলের মালিক কবির মিয়া সন্তানের সামনে তাকে ধর্ষণ করেছে। পরে ভুক্তভোগীর স্বামী স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় পুলিশকে জানান।

চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, খবর পেয়ে ভুক্তভোগী নারী, তার স্বামী ও শিশুসন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়া নিষিদ্ধ যুবলীগের নেতা জাহাঙ্গীর গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST