PriyoKhobor-PNG
সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

প্রেস বিজ্ঞপ্ত ইয়াং মুসলিম সোসাইটি, কয়রা, খুলনার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

দৈনিক গণআওয়াজ
জুন ৭, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
| 20
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ

সামাজিক, শিক্ষামূলক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং মুসলিম সোসাইটি, কয়রা, খুলনা-এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) গঠন করা হয়েছে। গত ২৯ মে ২০২৬ তারিখে সংগঠনের দাতা সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে গোপন ব্যালেটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা সংগঠনের প্রতি সদস্যদের আস্থা, গণতান্ত্রিক চর্চা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাওলানা ওলিউল্লাহ, মাওলানা আব্দুর রহিম এবং হাফেজ মোজাফফার হোসেন-এর সমন্বয়ে গঠিত তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনের মাধ্যমে মোঃ নুরুল আমিন পলাশ সভাপতি, ঢালী রোকনুজ্জামান সাধারণ সম্পাদক এবং মোঃ আনারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অন্যান্য পদে সদস্যদের মনোনয়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছরের জন্য সংগঠনের দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত ইয়াং মুসলিম সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি নিয়মিত কুরআন শিক্ষা কার্যক্রম, এতিম ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা, মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ সংরক্ষণ কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, বাল্যবিবাহ, মাদক ও যৌতুকবিরোধী সচেতনতামূলক প্রচারণা, খেলাধুলা ও যুব উন্নয়নমূলক কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক সেমিনার, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির এসব কর্মকাণ্ডের ফলে ইতোমধ্যে কয়রা উপজেলাসহ আশপাশের এলাকায় ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা অর্জিত হয়েছে। বিশেষ করে যুবসমাজকে নৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে সংগঠনটি প্রশংসনীয় অবদান রেখে চলেছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল দাতা সদস্য, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার এই দায়িত্বকে তারা পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছেন। সকলকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করে সমাজের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষা, মানবসেবা ও নৈতিক মূল্যবোধভিত্তিক একটি আদর্শ সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাবেন।

আরও পড়ুনঃ  প্রতিবিল্পবের পদধ্বনি!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST