PriyoKhobor-PNG
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নরসিংদীতে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত   

দৈনিক গণআওয়াজ
জুন ৭, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
| 46
Link Copied!

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদী জেলা প্রশাসন ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) যৌথ উদ্যোগে ৭ইং জুন রবিবার জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরগণের জন্য ০৩ (তিন) দিনব্যাপী “ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মোছা: নাদিরা আখতার; উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, নরসিংদী।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।মাঠপর্যায়ে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন পেলেন শেখ হাসিনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST