PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে বসতবাড়ীর সীমানা বিরোধে হামলার অভিযোগ, আহত ২ ‎

দৈনিক গণআওয়াজ
জুন ৩, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
| 94
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার হেউটনগর বড়বাড়ী গ্রামে বসতবাড়ীর জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মসজিদের মোয়াজ্জেনসহ দুই ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ অর্থ ছিনিয়ে নেওয়া, বাড়িতে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার হেউটনগর বড়বাড়ী গ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ির সীমানা নির্ধারণের বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

‎ভুক্তভোগী কামরুজ্জামান (৪২) অভিযোগ করেন, তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার ডান হাত ও আঙুল গুরুতরভাবে জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ক্ষতস্থানে চারটি সেলাই দেন। একই ঘটনায় তার চাচা আব্দুর রাজ্জাকও আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, হামলার সময় আব্দুর রাজ্জাকের পকেটে থাকা নগদ ৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলেও অভিযোগ রয়েছে।

‎ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎আহতদের পরিবারের সদস্যরা দাবি করেন, অভিযুক্তরা এলাকার প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

‎এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

‎এ বিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই মো. ওসমান গণি বলেন, “আহত ব্যক্তি একটি লিখিত এজাহার দাখিল করেছেন। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‎পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, ইজারাদারকে প্রাণনাশের হুমকির অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST