PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, ইজারাদারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২০, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
| 0
Link Copied!

খুলনা প্রতিনিধি।।

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা এবং ইজারাদারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।অভিযোগ সূত্রে জানা যায়, খেয়াঘাটটির বর্তমান ইজারাদার মো. ইয়াজুল ইসলাম নিয়ম অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর আওতাধীন মূল ঠিকাদার মো. আকবর হোসেনের কাছ থেকে চুক্তিনামা অনুযায়ী ঘাটটি পরিচালনা করে আসছেন।

গত ১ মার্চ ২০২৬ তারিখে চুক্তি মোতাবেক ঘাট পরিচালনা করতে গেলে একই এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলামসহ ৭-৮ জন সেখানে গিয়ে ঘাট ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়েছে।

ইজারাদার ইয়াজুল ইসলাম জানান, তিনি বৈধভাবে ঘাটের ইজারা নিয়েছেন এবং তা পরিচালনা করছেন। কিন্তু অভিযুক্ত রবিউল ইসলাম ও তার সহযোগীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঘাট ছেড়ে দিতে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে তারা ইয়াজুল ইসলামের বাড়িতে গিয়ে পুনরায় খেয়াঘাট পরিচালনা না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও, অভিযুক্তরা ইয়াজুল ইসলামের কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এ বিষয়ে ইয়াজুল ইসলাম বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি, সন্ত্রাসীদের হুমকির মুখে তিনি ২০ এপ্রিল দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়-এ ও লিখিত অভিযোগ দাখিল করবেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রবিউল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে, যাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে খেয়াঘাটের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা যায়।

আরও পড়ুনঃ  বগুড়ার শিবগঞ্জে ২ পিস ট্যাপেন্টাডলসহ রায়হান গ্রেপ্তার, ১০ দিনের কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST