PriyoKhobor-PNG
শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু 

দৈনিক গণআওয়াজ
জুন ৫, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
| 109
Link Copied!

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে সৌমিতা সরকার নিঝুম (৮) নামে এক এস আই এর ৮ বছরের কন্যা শিশুর মৃ’ত্যু হয়েছে।

 

শুক্রবার বিকেলে এশিয়া মহাদেশের মধ্য বিখ্যাত রামসাইট টাঙ্গুয়ার হাওর এলাকায় এই মমর্ান্তিক দু’র্ঘ’ট’নাটি ঘটে। নি’হ’ত নিঝুম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে।

 

একাধিক সূত্রে জানা গেছে, ভ্রমণশৈলী নামে হাউজবোটটি নির্মাণের পর উদ্বোধনী এটাই ছিল প্রথম ট্রিপ আজ।

 

নতুন চালু হওয়া এই হাউজবোটে প্রথম দিনে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হন এই উপ পরিদর্শকের পরিবার ও স্বজনরা । হাওরের পানিতে গোসল শেষে বোটটি নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা করে। এসময় হাউজবোটের পেছন থেকে সামনের দিকে আসার পথে অসাবধানতাবশত বোটের ইঞ্জিনের মধ্যে পড়ে যায় শিশু কন্যা নিঝুম।

 

হাউজবোটের স্বত্বাধিকারী পংকজ রায় জানান, এটি তাদের প্রথম ট্রিপ ছিল। দুর্ঘটনার সময় নিঝুম তার মা ও বোনের সঙ্গে ছিল। ইঞ্জিনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করা হলেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মেশিনের আ’ঘা’তে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।

 

নি’হ’তে’র বাবা এসআই স্বপন চন্দ্র সরকার সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন, তিনি জানান, স্ত্রী, দুই মেয়ে ও আত্মীয়ের সঙ্গে নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিল। কিন্তু দু’র্ঘ’ট’না’য় মেয়েটিকে হারালাম।

 

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকালে দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকের মেয়ের মৃ’ত্যু’র খবরটি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

আরও পড়ুনঃ  পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির মতবিনিময়
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST