PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
জুন ৫, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
| 122
Link Copied!

নোয়াখালী সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও একপর্যায়ে তারা ঘটনাস্থল থেকে সরে যায়।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা মিছিল নিয়ে অগ্রসর হন এবং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু।

জানতে চাইলে সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘‘আগে থেকেই টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়।’’

আরও পড়ুনঃ  জাতিসংঘে ‘গণঅভ্যুত্থানের বীরত্বগাথা’ তুলে ধরবেন ড. ইউনূস
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST