PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বড়হাতিয়ার ইউপি মেম্বার আবু বক্কর সিদ্দিকের সংবাদ সম্মেলন

দৈনিক গণআওয়াজ
জুন ২, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ণ
| 18
Link Copied!

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবু বক্কর সিদ্দিক।

সোমবার (০১ জুন) সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এই প্রতিবাদ জানান এবং প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক জানান, বড়হাতিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলে আসা সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকের বিস্তার রোধে তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে বেশ কিছু প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে স্থানীয় সেনেরহাট বাজারে রেজাউল করিম নামে এক ব্যক্তির দোকানে সারারাত সন্দেহজনক লোকজনের আড্ডা এবং মাদক সেবনের বিষয়টি তাদের নজরে আসে। রেজাউল করিমকে বারবার সতর্ক করার পরও কোনো কাজ না হওয়ায়, এলাকার পরিবেশ রক্ষার্থে ওই দোকানটি উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাকে সেখানে দোকান না করার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ করে তিনি আরও বলেন, এই ঘটনার জের ধরে গত ২৭ মে রাতে পূর্বপরিকল্পিতভাবে রেজাউল করিম পাওনা টাকার কাল্পনিক অজুহাত তুলে জনসম্মুখে তাকে হেনস্থা করার চেষ্টা করে। অথচ তার সাথে কোনো বকেয়া লেনদেন নেই এবং পূর্বের সমস্ত বকেয়া অনেক আগেই উপস্থিত সাক্ষীদের সামনে পরিশোধ করা হয়েছে।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ২৮ মে রেজাউল করিম আবারও তার দোকানে এক ক্রেতার সাথে ঝগড়া ও বিবাদে লিপ্ত হলে ইউপি সদস্য হিসেবে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু পরবর্তীতে রেজাউল করিম উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানোর জন্য ‘টাকা ছিনতাই ও মারধরের’ মিথ্যা দাবি তুলে বিভিন্ন নামে-বেনামে ফেসবুক আইডি থেকে অপপ্রচার ও মানহানিকর পোস্ট দিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন,

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

“আমি বড়হাতিয়া ইউনিয়নের একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার শান্তি-শৃঙ্খলা ও মাদক দমনে কাজ করায় একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গণমাধ্যমের মাধ্যমে আমি এই মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে এর সঠিক প্রতিকার কামনা করছি।”

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST