
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহসহ, দৈনিক গণআওয়াজ পত্রিকার সকল প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণআওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস আর নীরব।
বুধবার (২৭ মে ২০২৬) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে অনুপ্রাণিত করে।”
তিনি আরও বলেন,“ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত নয়, এটি সামষ্টিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল প্রতিজ্ঞা। সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি।”
শুভেচ্ছা বার্তায় তিনি দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া প্রার্থনা করেন।
শেষে তিনি বলেন,“পবিত্র ঈদুল আযহার শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক। সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ। ঈদ মোবারক।”


