PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হরিণাকুণ্ডু ৭নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

দৈনিক গণআওয়াজ
মে ২৫, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
| 22
Link Copied!

ইনছান আলী ,ঝিনাইদহ প্রতিনিধিঃ

আগামী ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হরিণাকুণ্ডু উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ কামাল উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ঝিনাইদহ-মেহেরপুরের সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আয়ুব হোসেন রানা, বিশিষ্ট সমাজসেবক ও ঝিনাইদহ জেলা জাসের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। এছাড়া প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

৭ নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জেনারুল ইসলাম তরুন সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ তুলে ধরেন। তারা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য আটক 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST