PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাঁচবিবিতে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ

দৈনিক গণআওয়াজ
মে ২৫, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
| 31
Link Copied!

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল কওমি মাদ্রাসায় বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে।

২৫ মে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে লবণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। আল্লাহর দ্বীন ইসলাম ও শেষ নবী হযরত মুহাম্মদের (সা:) বাণী বিস্তার লক্ষ্যে উপজেলার কওমি, নূরানী, হেবজ, এতিমখানা, লিল্লাহ্ বোর্ডিং ও মহিলা হেবজখানা মাদ্রাসার কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেওয়া হয়। একই সঙ্গে চামড়া সংরক্ষণের নিয়মাবলির লিফলেটও দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন সহ বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষকগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কওমি মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “চামড়া জাতীয় সম্পদ সঠিকভাবে সংরক্ষণের অভাবে চামড়া নষ্ট হয়। ঈদের সময় কওমি মাদ্রাসাগুলো কোরবানির চামড়া সংগ্রহ করে থাকে। তাই চামড়ার গুণগত মান ঠিক রাখতে ও পচন রোধে বিনামূল্যে লবণ দেওয়া হচ্ছে।

 

 

 

 

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST