PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ধুনটে ২২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
মে ১১, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
| 175
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বেল্লাল হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎রবিবার (১০ মে ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেন ওই গ্রামের বাহের আলীর ছেলে।

‎ধুনট থানার এএসআই মো. নায়েব উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, সোমবার সকালে গ্রেপ্তারকৃতকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST