PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শাহবাগে গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগ নেতাসহ ২ জন রিমান্ডে

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
মে ১১, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
| 67
Link Copied!

রাজধানীর শাহবাগে নিষিদ্ধ সংগঠনের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাছিফ ও তার সঙ্গে থাকা মাইক্রোবাসচালক রুবেল মিয়াকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মনমথ হালদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২ মে থেকে গ্রেপ্তার হয়ে এ মামলায় তারা কারাগারে ছিলেন। আজ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের রিমান্ডে পাঠানো হলো।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিলের আবেদন করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফারহান তানভীর নাছিফ (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২০৯ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও সংগঠনের কার্যক্রম সচল রাখতে তিনি নেতাকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২ মে শনিবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ সংগঠনের ২০-২৫ জন নেতাকর্মী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে জড়ো হন।

এসময় তারা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ‘কালো আইন’ বাতিলের দাবিতে উসকানিমূলক স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

আরও পড়ুনঃ  ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST