PriyoKhobor-PNG
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

এসএসসি পরীক্ষার্থীকে জিন তাড়াতে বলে ‘ধর্ষণ’, কবিরাজ গ্রেপ্তার!

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
| 188
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদরে জিন তাড়ানোর কথা বলে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগে ভন্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকায় ভন্ড কবিরাজের চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী।

 

‎অভিযোগকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত হাকিম রেজাউল করিমকে আটক করা হয়।

 

‎অভিযোগ সূত্রে জানা গেছে, মাথাব্যথার চিকিৎসার কথা বলে জিন তাড়ানোর অজুহাতে ভন্ড কবিরাজ হাকিম রেজাউল করিম কৌশলে মেয়েটিকে তার বাবা-মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে যান। কিছুক্ষণ পর মেয়েটি কান্নাকাটি করতে করতে বাইরে এসে তার বাবা-মাকে ধর্ষণের বিষয়টি জানায়।

 

‎বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, ঘটনার পরপরই থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামি কবিরাজ গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। পরে আমাদের তদন্তকারী কর্মকর্তা (এসআই) সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রিমান্ড আবেদন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশ রিমান্ড আবেদন করবে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

 

‎পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে জিন তাড়ানোর নামে কবিরাজি করতেন। এর আড়ালে তিনি এ ধরনের আরও কর্মকাণ্ডে জড়িত কি না অভিযোগ নেই। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়া শেরপুর থানার ডিউটি অফিসার এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ ডাকায় আটক যুবক ‎
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST