PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শিবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
| 204
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন – সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মধুপুর নতুনপাড়া এলাকার মৃত ছদের আলীর ছেলে মোহাম্মদ আলী (৬৫) এবং একই এলাকার হযরত আলীর ছেলে ফজল হক (৪৫)।

বুধবার (৬ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তল্লাশির সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা এবং দুটি কালো রঙের স্কুলব্যাগ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে ৫টি এবং ফজল হকের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্ধারকৃত ৯১টি মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST