PriyoKhobor-PNG
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্ধারকৃত ৯১টি মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

দৈনিক গণআওয়াজ
জুন ৪, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
| 44
Link Copied!

ইনছান আলী

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত ৯১টি হারানো মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ভুলবশত পাঠানো ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট ভুক্তভোগীদের হাতে তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল।

অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধ দমন, সাইবার বুলিং প্রতিরোধ, হারানো মোবাইল উদ্ধার এবং ভুক্তভোগীদের প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সুপারের নির্দেশনায় সেলের সদস্যরা জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ৯১টি মোবাইল ফোন এবং এমএফএসের মাধ্যমে ভুলবশত পাঠানো ৩৫ হাজার টাকা দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ৪০ জন ভুক্তভোগীকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ ৪ জনকে উদ্ধার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাইবার সেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোসফেকুর রহমানসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তাবৃন্দ।

এ সময় পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সাইবার অপরাধ মোকাবিলা এবং সাইবার বুলিংয়ের শিকার ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো আমাদের চলমান কার্যক্রমের অংশ। জনগণের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশ পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও মারধরের অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST