PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বালাসীঘাট–বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

Editor-3
মে ১, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
| 3
Link Copied!


‎গাইবান্ধা জেলা প্রতিনিধি:-ডা.ওবাইদুল

গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে ফুলছড়ি উপজেলা বালাশীঘাটে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বালাসীঘাট এলাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


‎মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ।

‎এ সময় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, আলী কায়ছার বাবুল, গাইবান্ধা সালিমার সুপার মার্কেটের সাধারণ সম্পাদক বাপ্পা সাহা, জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ফয়সাল কবির রানা, ফুলছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর কাজী আমজাদ হোসেন, সেক্রেটারি আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, এরেন্ডাবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মুরাদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক রানু সরকার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইলিয়াস হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত একটি সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

‎মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

আরও পড়ুনঃ  বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST