PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ধর্ষণ মামলার পলাতক আসামী কহিনুর ঢাকা গাজীপুর থেকে গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
মে ১, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
| 18
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার একটি ধর্ষণ মামলার পলাতক আসামী রুমানা খাতুন (ওরফে কহিনুর) (৩২) কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১২।

‎র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, বগুড়া সদর থানার এফআইআর নং-৬০, তারিখ ২০ এপ্রিল ২০২৬, জি আর নং-৩০১/২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামী কহিনুর গ্রেফতার এড়াতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় আত্মগোপনে ছিল।

‎গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার একটি যৌথ অভিযানিক দল গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার পাগাড় জিন মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে দ্বীন ইসলাম রেফ্রিজারেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেফতারকৃত কহিনুর বগুড়া জেলার গাবতলী উপজেলার বেতয়ারকান্দি গ্রামের বাসিন্দা। সে রনি ওরফে আরাফাতের স্ত্রী।

‎গ্রেফতারের পর আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  পাইকগাছায় ২৫০ ব্যক্তি পেল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST