PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Editor-3
এপ্রিল ৩০, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
| 1
Link Copied!

‌ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বার সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহীল জুবাইরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে জেলা জজ আদালতের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
‎মানববন্ধনে বক্তারা বলেন, অ্যাডভোকেট জুবাইরের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আদালত বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
‎এসময় বক্তব্য রাখেন বার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক পান্না, হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসিফ, ‘ল’ ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক নূরুল ইসলামসহ বগুড়া বার সমিতির সিনিয়র ও জুনিয়র সদস্যরা।

‎মামলা সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহীল জুবাইরকে কাজের কথা বলে বাড়ির গেটের বাইরে ডেকে নেয় অভিযুক্ত আবু নাসির। এরপর ১০-১২ জনের একটি দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
‎একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে শহরের মাটিডালী রোডের পাশে একটি পানির কোম্পানির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। যাওয়ার আগে তার কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

‎পরে এক সিএনজি চালকের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
‎এ ঘটনায় অ্যাডভোকেট জুবাইর বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শহরের কামারগাড়ী এলাকার আবু নাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

‎আইনজীবীরা জানিয়েছেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST