PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৪, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
| 0
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলসাফা (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আলসাফা উপজেলার মুড়ইল তালুকদার পাড়া এলাকার আর মাবুদের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল আক্তারের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলসাফার কাছ থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করা হয়।

এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা নং-২০, তারিখ ২৩/০৪/২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণীর ২৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতকে শুক্রবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়া-নওগাঁ সড়কে ট্রাকের চাপায় নারী নিহত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST