PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নিউজিল্যান্ড সিরিজেই ফিরছেন ইমন!

আকাশ দাশ সৈকত
এপ্রিল ১৩, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ণ
| 1
Link Copied!

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। বিদেশের মাটিতে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে চোট পাওয়ায় তার ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলেও, বিসিবির পক্ষ থেকে এবার মিলেছে আশার বাণী।

ইমন পাকিস্তান থাকাকালীন চোটের গভীরতা সম্পর্কে স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও দেশে ফেরার পর বিসিবির চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আসরে প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রান করলেও তৃতীয় ম্যাচে ১৯ বলে ৪৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। এনওসি অনুযায়ী আগামী ২১ এপ্রিল পর্যন্ত তার পাকিস্তানে থাকার কথা থাকলেও চোটের কারণে কিছুটা আগেই দেশে ফিরতে হয়েছে তাকে।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ইমনের অংশগ্রহণ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ বিশ্বাস ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি জানান: “পাকিস্তানে আঘাত পাওয়ার ৩-৪ দিন পর তার একটি স্ক্যান করা হয়েছিল। আমরা আজ তাকে পুনরায় পরীক্ষা করেছি। স্বস্তির বিষয় হলো, চোট খুব একটা গুরুতর নয়।”

আগামী ২৭ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে। সিরিজের আগেই ইমন পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন দেবাশীষ বিশ্বাস। তিনি আরও যোগ করেন, “আশা করছি এক সপ্তাহের মধ্যেই সে সুস্থ হয়ে উঠবে। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখেই আমাদের পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে।”

আরও পড়ুনঃ  বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST