PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ৭, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
| 16
Link Copied!

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই ভাইবোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।শনিবার (৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—মো. রুবেল রানা (৩২) ও তার বোন মোছা. বাবলি (২৬)।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেফতারকৃত বাবলির চুলের খোঁপার মধ্য থেকেও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, রুবেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST