PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

 চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ৩, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
| 16
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মোঃ মাসুম আলী (৩০), পিতা মৃত সাদ আক্কাছ আলী নোমান এবং একই এলাকার মোঃ মেহেদী হাসান (২৮), পিতা মোঃ মেজর আলী। এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের অপারেশন দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া মেহেদী হাসানের ডান হাত থেকে কাঠের হাতলযুক্ত একটি রামদা উদ্ধার করে জব্দ করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST