PriyoKhobor-PNG
সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ধুনটে ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৮, ২০২৬ ৬:২৭ পূর্বাহ্ণ
| 50
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে বিকেলের মধ্যে উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।‎নিহত সামিউল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের কালাম শেখের ছেলে।‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় নাংলু সরকারপাড়া গ্রামের মৃত দোলনা দৌলত সরকারের ছেলে সমির উদ্দীন সরকারের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের পর কাপড় ইস্ত্রি করার হট প্লেটের বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে সামিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।‎ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। মুহূর্তেই এলাকাজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে খবর পেয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

‎ধুনট থানার ওসি মো. আতিকুল ইসলাম জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগামীকাল রোববার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনায় আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‎

আরও পড়ুনঃ  গাইবান্ধায় কাগজে-কলমে ৫৯ শ্রমিক, বাস্তবে ভেকু দিয়ে চলছে খাল খনন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST