PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১২, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ
| 18
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।‎রোববার (১১ অক্টোবর) বগুড়া মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর উত্তরপাড়ায় জুয়েল স্টোর নামের একটি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।‎ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই স্থান থেকে ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. আল আমিন (২৭), পিতা মো. রেহান মণ্ডল, সাং বৃন্দাবন দক্ষিণপাড়া; মো. সুমন (৩২), পিতা মোহাম্মদ আলী, সাং মাটিডালি ফকিরপাড়া; এবং মো. কোরবান আলী (৩৮), পিতা মো. করিম আলী, সাং ঝোপগাড়ী ভুরেরপাড়া, বগুড়া মহানগর।‎ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার তিনজনের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

‎‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চলমান তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎

আরও পড়ুনঃ  কমলনগরে জমি নিয়ে ফেসবুক লাইভে অভিযোগ, প্রবাসী বিক্রেতার তীব্র প্রতিবাদ আমি রাজ্জাক তালুকদারের কাছেই জমি বিক্রি করেছি, ফরিদ আমার কাছে কোনো জমি পাওনা নেই’—প্রবাসী সিফন হোসেন বাঘা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST