PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
| 9
Link Copied!

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ

‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমির মিলনায়তনে ন্যাশনাল ব্যাংক পিএলসি পাঁচবিবি উপশাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মো. মাহবুব পারভেজ।
এ সময় ন্যাশনাল ব্যাংক পিএলসি পাঁচবিবি উপশাখার ব্যবস্থাপক সুজন আহম্মেদ, জুনিয়র কর্মকর্তা মো. আল আমিন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় আর্থিক সাক্ষরতার গুরুত্ব, আধুনিক ব্যাংকিং সেবা, ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের সুবিধা এবং নিরাপদে আর্থিক লেনদেনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST