PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
| 11
Link Copied!

বিল্লাল হুসাইন

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক পদে সাব্বির শোভন এবং সাংগঠনিক সম্পাদক পদে সুজন মাহমুদ নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী ২বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও ​নবগঠিত কমিটির সভাপতি আশরাফুজ্জামান বাবু নির্বাচন পরবর্তী বক্তব্যে ক্লাবের সকল সহকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সাংবাদিকতার ধারাকে সমুন্নত রাখাই হবে আমাদের মূল লক্ষ্য। ঝিকরছার স্থানীয় নানা সমস্যা, সম্ভাবনা এবং মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে সত্য তুলে ধরতে আমাদের ক্লাব সর্বদা সোচ্চার থাকবে। তিনি ক্লাবের সার্বিক উন্নতি ও সাফল্য কামনায় স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।​অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বিল্লাল হুসাইন, সিনিয়র সহ সভাপতি, এএসএম জাফর ইকবাল, শাহাবুদ্দিন মোড়ল, বিএম সাগর হোসাইন সহ সভাপতি, হাসান খান, দাউদ হোসেন, মাসুম বিল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুদ হোসেন কোষাধ্যক্ষ, তৌহিদুজ্জামান দপ্তর সম্পাদক, আরমান হোসেন জিম প্রচার সম্পাদক, তৌহিদুর রহমান বিপ্লব তথ্য ও গবেষণা সম্পাদক, সুমন হোসেন সহ সাংগঠনিক সম্পাদক, সাদ্দাম হোসেন সহ তথ্য ও গবেষণা সম্পাদক এবং আলমগীর হোসেন, আব্দুল জব্বার, নয়ন মনি ও নাজমুল হোসেনকে সদস্য পদে মনোনীত করা হয়। পরে নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা।

আরও পড়ুনঃ  বগুড়া মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST