PriyoKhobor-PNG
বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে, বিরামপুরে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
| 12
Link Copied!

মোঃ মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পলায়নকৃত স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোকে দুর্বল করে দিয়েছে। তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে এখন বিদেশে বিলাসী জীবনযাপন করছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আনন্দ র‍্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে যারা চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং গণআন্দোলন গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।মন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি বা গোপন বাহিনী জনগণের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ  বগুড়ার শিবগঞ্জে যুবলীগ নেতা ফারুক মন্ডল গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST