PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৫, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
| 5
Link Copied!

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, প্রতারণার মামলায় দুই বছরের সাজা হওয়ায় তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার অফিসার ইনচার্জ দাউদ হোসেন সাংবাদিকদের জানান, ২০০৮ সালে দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরোয়ানা জারির ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। অভিযোগে বলা হয়, বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা করা হয়েছে।

চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা দেওয়া হয়। ওই রায়ের পর পরোয়ানা জারি হলে গুলশান থানা পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আওয়ামীলীগ নেতার মরদেহ উদ্ধার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST