
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্প্রতিবার (২০ আগষ্ট) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এর ভ্রাম্যমান আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। আটককৃতদের মধ্যে একজনকে ৩ মাস ও ১ জনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার সিংগা (পশ্চিম পাড়া) গ্রামের রেজাউল করিমের ছেলে শিহাব (২৫), ও উপজেলার হাড়িয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিমুল (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ডের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।


