PriyoKhobor-PNG
সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচ বছরের চুক্তিতে অ্যাতলেতিকো মাদ্রিদে রোমেরো!

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৬, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
| 11
Link Copied!

আকাশ দাশ সৈকত

টটেনহ্যামকে বিদায় বলে পাঁচ বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে নাম লিখিয়েছেন আর্জেন্টিনার তারকা সেন্টার ব্যাক ক্রিস্টাল রোমেরো। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ ।

২০৩১ সালের জুন পর্যন্ত আতলেতিকোতে থাকবেন রোমেরো। তবে চুক্তির আর্থিক বিষয় প্রকাশ করেনি তারা। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে পেতে ৩৪.২ মিলিয়ন পাউন্ড খরচ করেছে আতলেতিকো।

২০২১ সালে ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে ধারে টটেনহামে যোগ দিয়েছিলেন রোমেরো। পরে স্থায়ীভাবে লন্ডনের ক্লাবটিতে যোগ দেন তিনি। টটেনহামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলেছেন এই সেন্টার-ব্যাক, করেছেন ১৩ গোল।

এইদিকে গতকাল থেকে শুরু হয়েছে লা-লিগার নতুন মৌসুম। গত আসরে চতুর্থ অবস্থান থেকে শেষ করা দিয়াগো সিমিওনের শিষ্যরা এইবার নতুন মৌসুম শুরু করবে আগামী বুধবার মাঠে নেমে।

আরও পড়ুনঃ  খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST